আবারও অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ!

দেশে প্রতিদিনই বাড়ছে শিশু ধর্ষণের ঘটনা। সম্প্রতি ঘটে যাওয়া মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনা সবাইকে কাঁদিয়েছে। স্তব্ধ হয়েছে পুরো দেশ। এই ঘটনাকে কেন্দ্র করে সবাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের মন্তব্য লিখছেন। বাদ যায়নি সুপারস্টার শাকিব খানও। বিচার চেয়েছেন তিনি। দেশের কঠিনতম সময়ে অভিনেত্রী শবনম বুবলীর একটি পোস্টকে কেন্দ্র করে আরেকটি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। এমনটাই ধারণা করছেন নেটিজেনরা।

ফেসবুকে মাগুরার ঘটনায় সবার আর্তনাদের পোস্ট ভেসে বেড়াচ্ছে। এই মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু। স্বাভাবিকভাবেই মনে দাগ কেটেছে সাধারণ মানুষের।

গত রোববার (৯ মার্চ) সন্ধ্যায় ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। সেই ভিডিওতে দেখা যায়, বুবলীপুত্র শেহজাদ খান বীর নিজ হাতে বাবা শাকিব খান ও মা শবনম বুবলীর নাম পাশাপাশি, একই পাতায় নিজের হাতে লিখেছে। আর এর পর-পরই ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে অপুর সেই পোস্টের নিশানায় বুবলীকে ইঙ্গিত করা হয়েছে বলে ধরে নিয়েছেন তাদের অনুরাগীরা।

সেই পোস্টে অপু লেখেন, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’

অপুর এই পোস্টের পর নেটিজেনদের যুক্তি, অপু বিশ্বাস তার পোস্টে দুটি মায়ের কথা তুলেছেন। এক- মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যার মা, দুই- অন্যজন শেহজাদের মা (বুবলী)। যেখানে শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর এমন পরিস্থিতিতে বুবলীর এমন পোস্টকে ‘আদিখ্যেতা’ মনে করছেন অপু বিশ্বাস।

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। অপু বিশ্বাসের ছেলে আব্রাম খানকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। অন্যদিকে শবনম বুবলীও শাকিব খানের প্রাক্তন ঘরনী। তারও একটি ছেলে রয়েছে শেহজাদ খান বীর নামে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা