যৌন নিপীড়ন বন্ধে আলাদা হটলাইন চালু করা হবে: আসিফ নজরুল 

রাস্তা-ঘাটে নারীদের যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধ করতে পুলিশ দ্রুত আলাদা হটলাইন চালু করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, নারীদের সাথে রাস্তা-ঘাটে যে যৌন নিপীড়ন ও হয়রানি করা হয় সে বিষয়ে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত আলাদা একটা হটলাইন দেওয়া হবে। ২৪ ঘণ্টা মধ্যে এটা করা হবে।  রাস্তা-ঘাটে যেকোনো ঘটনা ঘটলে সেই হটলাইনে অভিযোগ দেওয়া যাবে। এটা তদারকি জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেডিকেটেড একটা সেল থাকবে। এছাড়া ধর্ষণ মামলা তদারকির জন্য আইন মন্ত্রণালয়ের একটা আলাদা সেল থাকবে। যাতে অযথা কালক্ষেপণ না করা হয়।  

তিনি বলেন, দিনাজপুরের শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ৮ বছর ৪ মাস জেলে থাকার পর জামিন পেয়েছে। হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। হাইকোর্ট একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান। সেটার সাথে আইন মন্ত্রণারয়ের কোনো সম্পর্ক নেই। হাইকোর্ট জামিনের আদেশ দেওয়ার সাথে সাথে আইন মন্ত্রণালয়ের যা করণীয় ছিল সেটা করেরছন। এই জামিনের বিরুদ্ধে আপিল করা হয়েছে। এর ফলে হাইকোর্টের যে জামিনের আদেশ আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছেন। এ রকম অন্য যেকোনো ক্ষেত্রে উচ্চ আদালতে এ রকম জামিনের ঘটনা ঘটে, সেটা জঙ্গি বা ধর্ষণকারী হোক আমরা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আপিল বিভাগে যাই। আমাদের যেটা করার আমরা সেটা সম্পূর্ণভাবে করি।

তিনি বলেন, বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা, নির্যাতন হচ্ছে, রেইপ হচ্ছে এটা কোনোভাবে নেওয়া হবে না। বর্তমান সরকার এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি করবে। যেকোনো ধরনের যৌন হয়রানি বন্ধের জন্য সব প্রশাসনিক ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।

আইন সংশোধনের যে বিষয়টি বললেন, সেটা কি হয়েছে নাকি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে সকালে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এর সাথে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সাথে আরও আলোচনা করে চূড়ান্ত করা হবে। আশা করছি, সপ্তাহখানের মধ্যে একটা ড্রাফট করে ফেলবো।  যা পাস হতে হয়তো আরও কয়েকদিন সময় লাগবে।  

মাগুরার ঘটনায় কত দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করবেন, ইতোমধ্যে একটা দাবি উঠেছে ২৪ ঘণ্টার মধ্যে বিচার করতে হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা যত দ্রুত সম্ভব করবো।  ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টা হলো, অনেক সময় দ্রুত বিচার করতে গিয়ে অনেক ক্ষেত্রে অবিচারও হতে পারে। এজন্য আমরা অর্ধেক সময় কমানোর লক্ষ্য রেখেছি। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে মাগুরার বিষয়ে সবাই মিলে কাজ করলে তারও অনেক আগে কাজ শেষ করতে পারবো।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি