আর্জেন্টিনায় বন্যায় ১০ জনের মৃত্যু

আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় মুষলধারে বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় ঘরবাড়ি এবং হাসপাতাল প্লাবিত হয়েছে। বেশ কিছু রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছে। এছাড়া এক হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর এএফপির।

আট ঘন্টা টানা বৃষ্টিপাতের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধ্য হয়ে কর্তৃপক্ষকে জোসে পেন্না হাসপাতাল খালি করতে হয়েছে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, হাসপাতালের নবজাতক ইউনিট থেকে চিকিৎসাকর্মীরা শিশুদের সরিয়ে নিচ্ছেন। সেখানে উদ্ধারকাজে সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মেয়র ফেদেরিকো সুসবিয়েলসের কার্যালয় জানিয়েছে, রাজধানী বুয়েনস আইরেস থেকে প্রায় ৬০০ কিলোমিটার (প্রায় ৩৭৫ মাইল) দক্ষিণে অবস্থিত শহরটি থেকে প্রায় ১ হাজার ৩২১ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাতীয় সরকার ১০ বিলিয়ন পেসো (প্রায় ৯.২ মিলিয়ন ডলার) জরুরি সহায়তার অনুমোদন দিয়েছে।

বুয়েনস আইরেস প্রদেশের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জাভিয়ের আলোনসো জানিয়েছেন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শহরে ৪০০ মিলিমিটারেরও (১৫ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে যা প্রায় এক বছরের সমান। এটা নজিরবিহীন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ১৯৩০ সালের দিকে বাহিয়া ব্লাঙ্কায় বড় ধরনের ঝড় আঘাত হানে। সে সময় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৈদুতিক বিপর্যয় বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। প্রাদেশিক সরকার জানিয়েছে যে, তারা ক্ষতিগ্রস্ত শহরে হেলিকপ্টার, ক্যানো, অ্যাম্বুলেন্স এবং খাদ্য, পানি ও সরঞ্জাম বহনকারী ট্রাক পাঠাচ্ছে।

উপকূলরক্ষীরা নৌকা দিয়ে উদ্ধারকাজে সহায়তা করছেন। ফ্লাভিয়া ভিয়েরা রোমেরো নামের এক বাসিন্দা বলেন, বৃষ্টি হচ্ছিল এবং হঠাৎ আমরা দেখতে পেলাম রাস্তা পানিতে ডুবে গেছে। আমার বাড়িতে প্রায় দেড় মিটার পর্যন্ত পানি উঠেছে। তিনি তার বাচ্চাদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।

সেখানে নতুন করে ঝড় আঘাত হানতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বাহিয়া ব্লাঙ্কার অন্যতম প্রধান হাসপাতাল জোসে পেন্নার নিবিড় পরিচর্যাকেন্দ্রের ওয়ার্ডগুলোতে বন্যার পানি প্রবেশ করেছে। ফলে সেখানকার রোগী এবং কর্মীদের জরুরিভিত্তিতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প