এবার প্রায় আড়াই লাখ ইউক্রেনীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই দেশটি থেকে অবৈধ অভিবাসী ও টেম্পরারি লিগ্যাল স্টেটাসের আওতায় অবস্থানরতদের ফেরত পাঠানোর উদ্যোগ নেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ভারতসহ বেশ কয়েকটি দেশে কয়েক ধাপে কয়েক হাজার নাগরিককে ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন। এবার সেই ধারাবাহিকতায় লক্ষাধিক ইউক্রেনীয়কে ফেরত পাঠাতে যাচ্ছেন ট্রাম্প।

বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সংশ্লিষ্ট এক কর্মকর্তা ও তিনটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। ইউক্রেনীয় শরণার্থীদের টেম্পরারি লিগ্যাল স্টেটাস বাতিল করা হলে তাদের দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যা আগামী এপ্রিলে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স আরও জানিয়েছে, গত সপ্তাহে ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে প্রকাশ্য বাগ্‌বিতণ্ডার আগেই ইউক্রেনীয়দের ফেরত পাঠানোর ব্যাপারে আলোচনা শুরু হয়। বাইডেনের আমলে প্রায় ১৮ লাখ মানুষকে অস্থায়ী আশ্রয় প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল। এখন সেগুলো বাতিলের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।

২০২২ সালে রাশিয়ার পূর্ণ মাত্রার সামরিক হামলার পর লাখ লাখ ইউক্রেনীয় পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নেন। যার মধ্যে ২ লাখ ৪০ হাজার জন যান যুক্তরাষ্ট্রে। এবার এই ইউক্রেনীয়দের নিজ দেশে ফেরত যেতে হচ্ছে। তারা টেম্পরারি লিগ্যাল স্টেটাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনীয়দের উষ্ণভাবে বরণ করে নেন। এখন ঠিক তার উল্টোটা ঘটতে যাচ্ছে।

২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয় ছাড়াও ৫ লাখ ৩০ হাজার কিউবিয়ান, হাইতিয়ান, নিকারাগুয়ান ও ভ্যানেজুয়েলান্সের অস্থায়ী আশ্রয় বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর দ্রুত সময়ের মধ্যে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

ফেরত পাঠানোর এই তালিকায় রয়েছেন ৭০ হাজার আফগানও। যারা যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিলেন। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করলে, গোষ্ঠীটির ভয়ে এসব আফগান নাগরিক ভয়ে দেশ থেকে পালিয়ে যান। তাদেরকেও এবার নিজ দেশে ফিরতে হচ্ছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প