মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৫ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশনের হটস্পটগুলোতে অভিযান পরিচালনা করে ৭৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১১ জন বাংলাদেশি রয়েছেন।

বুধবার, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জোহর শহরের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী অভিযানে ৭৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

বৃহস্পতিবার জোহর জেআইএম-এর পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, বুধবার বিকেল ৩টার দিকে পান্ডান পাইকারী বাজারের আশপাশে প্রথম অভিযান চালানো হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগ বৈধ পারমিট ছাড়াই কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়। অভিযানে, ২০টি প্রাঙ্গণ পরিদর্শন ও ৬৬ জন ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৩৫ জন বিদেশিকে আটক করা হয়েছে।

বুধবার রাত ১২টা ৩০ মিনিটে বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত অভিযানে নয়টি দোকানঘর প্রাঙ্গণ পরিদর্শন করা হয়।

তারমতে, অভিযানে মোট ৬৪ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে এবং তাদের মধ্যে ৪০ জনকে তদন্তের জন্য আটক করা হয়েছে।

আটকদের মধ্যে মিয়ানমারের ২১ জন পুরুষ এবং ৯ জন নারী, বাংলাদেশের ১১ জন পুরুষ, পাকিস্তানের দুইজন পুরুষ এবং ইন্দোনেশিয়ার ১১ জন পুরুষ এবং ১৯ জন নারী ও দুইজন ভিয়েতনামী রয়েছেন।

১৮ থেকে ৫৫ বছর বয়সী আটক ব্যক্তিকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধ করার সন্দেহ রয়েছে। আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

পরিচালক বলেন, জোহর ইমিগ্রেশন বিভাগ রাজ্যে বিদেশিদের প্রবেশ এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধে আইন প্রয়োগকারী কার্যক্রম অব্যাহত রাখবে।

অভিবাসন আইন লঙ্ঘনকারী কোনো পক্ষের বিরুদ্ধে আপস করার সুযোগ নেই। জোহর রাজ্যজুড়ে হট স্পটগুলোতে ক্রমাগত অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর