যুদ্ধ পরিস্থিতির উন্নতি, লেবাননে যেতে পারবেন বাংলাদেশিরা

লেবাননে যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে দেশটিতে বাংলাদেশি কর্মীরা আবারও যেতে পারবেন।

বুধবার (৫ মার্চ) লেবাননের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দিয়েছে। শর্তে বলা হয়েছে, প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে, ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ব্যতীত অন্যান্য এলাকায় উপযুক্ত কর্ম পরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।

লেবানন-ইসরাইল সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। গত বছর ৮ আগস্ট বৈরুতের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ থেকে লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেয়। লেবাননে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে লেবাননে গমনেচ্ছুক কর্মীদের লেবাননে গমন না করার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে।

গত সাত মাস ধরেই লেবাননে কর্মীদের যাওয়া বন্ধ ছিল। তবে বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি জানানো হয়, লেবাননের যুদ্ধ পরিস্থিতির এখন উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কর্মী এখন সেখানে পাঠানো যেতে পারে। বৈরুতের এ প্রস্তাবের বিষয়ে কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে দেশটি থেকে গত বছর ২১ অক্টোবর থেকে চলতি বছর পর্যন্ত ১৯টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় কিছু বাংলাদেশি দেশে ফিরেয়ে আনা হয়।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প