ঠাকুরগাঁওয়ে হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকার তোতামিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোবিন্দনগর এলাকায় তোতামিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ওই এলাকার তোতামিয়ার ছেলে প্রিয় ইসলামকে (১৭) মাদকসহ আটক করেন মাদকদ্রব্য কর্মকর্তারা।

পরে একই এলাকার যুবকরা তাদের ওপর হামলা চালিয়ে হাতকড়া পড়াবস্থায় প্রিয় ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সিপাহি ফেরদৌস কোবির বাঁধন ও এএসআই আব্দুল হালিম আহত হন।

পরে থানা থেকে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে একই এলাকার মৃত মালেক আলীর ছেলে ইমরান আলী (২৩), খুশি আক্তারসহ (১৮) বেশ কয়েকজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ইমরান আলীকে ১০০ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর মোহাম্মদ ফরহাদ আকন্দ জানান, আমরা প্রিয় ইসলামকে গ্রেফতার করি। এ সময় তার ভাড়াটে একই এলাকার আরিফ (২৫) রাজা (২৩) ও বিজয় (২২) নামে তিনজন যুবক এসে আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। সরকারি কাজে বাধা প্রদানে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে ইমরান নামে একজনকে আটক করা হয়েছে। তাকে এক মাসের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর