চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে জমজমাট মাদ্রিদ ডার্বি

স্প্যানিশ লা লিগায় এই মৌসুমেই দু’বার মুখোমুখি হয়েছিলো রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই ম্যাচেই একই ফল ১-১ গোলে ড্র। এবার আরও দু’বার মদ্রিদ ডার্বি উপভোগ করবে ফুটবলপ্রেমীরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি মাদ্রিদের এই দুই দল।

প্রথম লেগে আজ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে দুই দল। আজকের জয়ী দল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে।

স্প্যানিশ লা লিগায় যা তা, ইউরোপিয়ান প্রতিযোগিতা এলেই অ্যাটলেটিকোর বিপক্ষে জ্বলে ওঠে রিয়াল মাদ্রিদ। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দু’বার অ্যাটলেটিকোর মুখোমুখি হয়েছিলো রিয়াল। দু’বারই জিতেছিলো রিয়াল মাদ্রিদ। ২০১৩-১৪ এবং ২০১৫-১৬ মৌসুমের ফাইনালে মুখোমুখি হয়েছিলো দুই দল।

তবে, এবারের মৌসুমে লা লিগায় রিয়ালের চেয়ে এগিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। শীর্ষে বার্সেলোনা, দ্বিতীয় অ্যাটলেটিকো এবং তিন নম্বরে রিয়াল মাদ্রিদ।

রেকর্ড ১৫বার চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন রিয়াল। বর্তমান চ্যাম্পিয়নরা এবার রয়েছে ১৬তম শিরোপার আশায়। অ্যাটলেটিকোকে হারাতে পারা মানে বড় একটি বাধা অতিক্রম করা। কারণ, কোচ দিয়েগো সিমিওনের অধীনে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভালো ফুটবল খেলছে তারা এবারের মৌসুমে। তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে। যা রিয়ালের জন্য হতে পারে মারাত্মক বিপজ্জনক।

ফাইনালে মাঠে নামার আগে রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র বলেন, ‘আমরা টুর্নামেন্ট থেকে খুব দ্রুত বের হয়ে যেতে চাই না। যদি না কোনো মারাত্মক ভুল করে থাকি।’

এই ম্যাচে মাঠে নামার আগেই লা লিগায় রিয়াল বেটিসের কাছে২-১ গোলে হেরেছিল রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র ওই ম্যাচে তারা যে বাজে খেলেছিলেন, সেটা স্বীকার করে নিয়ে বলেন, ‘আমি মনে করি শেষ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে আমরা খুব বাজে খেলেছি। আমাদের অনেক ঘাটতি ছিল। আমরা অনেক ভুল করেছি, ডিফেন্সে ছিলাম খুব বাজে। সবকিছুই বাজে ছিল।’

‘আগের ম্যাচে যা ঘটেছে, আগামী ম্যাচে আমরা সেগুলো ঘটতে দেবো না। কোনো ভুল-চুক হবে না আশা করি। কারণ, এটা নকআউট ম্যাচ। যদি এখানে কোনো ভুল করেন, তাহলে আপনাকে বাড়ি চলে যেতে হবে। আমরা চাই না, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে।’

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মনে করেন রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটা বিচ্ছিন্ন একটি ঘটনা। এটার জের টানতে হবে না দলকে। তিনি বলেন, ‘বেটিসের বিপক্ষে ম্যাচে আমাদের অ্যাটিটিউডে সমস্যা ছিল। আশা করি, এটা ছিল একটি স্বতন্ত্র ঘটনা। আজকের ম্যাচটা হবে খুবই কঠিন। এমনকি দ্বিতীয় লেগে গিয়েও নিশ্চিত হতে পারে কে জিতবে। কঠিন লড়াই হবে বলে মনে হচ্ছে।’

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প