লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ইংল্যান্ড

জো রুটের ১৪৩ আর পেসার গাস অ্যাটকিনসনের ১১৮ রানের উপর ভরে প্রথম ইনিংসে ৪২৭ রানে থামে ইংল্যান্ড। জবাবে দিতে নামা শ্রীলঙ্কা যেন ইংলিশদের সামনে অর্বাচীন বালকের দলে পরিণত হয়। ইংলিশ পেসারদের তোপের মুখে দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই মাত্র ১৯৬ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।

২৩১ রানের লিড নিয়ে দিনের বাকি অংশে ব্যাট করে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত ৭ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ২৫ রান করে ইংলিশরা। এতে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৫৬ রান।

গতকাল শুক্রবার ৭ উইকেটে ৩৫৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। তখন ৭৪ রানে অপরাজিত ছিলেন অ্যাটকিনস। তার সঙ্গে ২০ রানে খেলা শুরু করেছিলেন ম্যাথিউ পটস।

এরপর সবাইকে চমকে দিয়ে ৭৪ রানকে সেঞ্চুরিতে পরিণত করেন পেসার হিসেবে স্বীকৃত অ্যাটকিনসন। এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। পটস অবশ্য ১ রান যোগ করেই আউট হয়ে যান। শেষ দিকে অলি স্টোন আর শোয়াইব বশিরের সহায়তায় দ্রুতগতিতে রান তুলে শতক পূর্ণ করেন অ্যাটকিনসন। ১১৫ বলে ১১৮ রানে থামেন স্বীকৃত পেসার।

জবাব দিতে নামা শ্রীলঙ্কার হয়ে একমাত্র কামিন্দু মেন্ডিস ফিফটি হাঁকান। ১২০ বলে ৭৪ রান করেন তিনি। বাকিদের কেউ আর ৩০ রানের ঘরও স্পর্শ করতে পারেনি।

৩৩ বলে ২৩ রান করেন দিনেশ চান্দিমাল আর ৩৩ বলে ২২ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৮৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শেষ দিকে সপ্তম, অষ্টম ও নবম উইকেটে ছোট ছোট তিনটি জুটি করে দলকে ১৯৬ রানে টেনে নেন মেন্ডিস। অ্যাটকিনসনের বলে মেন্ডিস আউট হলে শেষ হয় লঙ্কানদের প্রথম ইনিংস।

লঙ্কানরা অলআউট হয়ে গেলেও তখনো দ্বিতীয় দিনের কিছু সময় বাকি থেকে যায়। ফলে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে শেষ বেলায় ডেন লরেঞ্জের (১২ বলে ৭) উইকেট হারায় স্বাগতিকরা। ৭ ওভার ব্যাট করে ২৫ রান নিয়ে দিনের খেলা করে ইংলিশরা। বেন ডাকেট ১৫ আর অলি পোপ ৭ রানে অপরাজিত আছেন।

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা