রেকর্ড গড়ছে ‘ছাবা’, তৃতীয় সপ্তাহের আয় কত

বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। তারপর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘ছাবা’।

ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নির্ভর এ সিনেমা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। তবে এর প্রভাব পড়েনি ব্যবসার খাতায়। মুক্তির পরে তৃতীয় সপ্তাহে এসে এ সিনেমাটি বিশ্বজুড়ে বক্স অফিস সংগ্রহ ৬০৮.৬৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৮৪৪ কোটি টাকারও বেশি। ভারতে এ সিনেমাটি এখন পর্যন্ত ৪৫৯.৫ কোটি রুপির ব্যবসা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৬৩৭ কোটি টাকারও বেশি।

নির্মাতা লক্ষ্মণ উতেকার ও অভিনেতা ভিকি কৌশলের জীবনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখন পর্যন্ত ‘ছাবা’। সিনেমাটি বেশ কিছু রেকর্ড ভাঙতে যাচ্ছে। হিসাব থেকে জানা যাচ্ছে, ‘ছাবা’ সালমান খানের ‘সুলতান’ সিনেমার রেকর্ড ভেঙে দেবে। ‘সুলতান’সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ৬১৪ কোটি রুপি। এরই মধ্যে আমির খানের অন্যতম সফল সিনেমা ‘দঙ্গল’র রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছে ‘ছাবা’। ‘দঙ্গল’সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ৪১২.২৮ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনে ‘ছাবা’ ব্যবসা করেছিল ৩১ কোটি রুপি। প্রথম সপ্তাহ শেষে সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ১১৬.৫ কোটি রুপি। প্রথম সপ্তাহে ২১৯.৫ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি।

‘ছাবা’র পাশাপাশি এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে ‘সুপার বয়েজ অফ মালেগাঁও’ ও ‘ক্রেকজি’ নামের দুটি সিনেমা। তবে সেই সিনেমাগুলোর প্রভাব পড়েনি ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ছবির উপর।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ