চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার সেমিফাইনালে মঙ্গলবার (৪ মার্চ) মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের শোধ তুলতে মরিয়া ইন্ডিয়া। আর খর্বশক্তির দল নিয়েও ফাইনালের টিকিট পাওয়ার আশা অজিদের। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে বলে-কয়ে তাদের মাটিতে হারিয়ে দিয়েছিলো অস্ট্রেলিয়া। ঐ আঘাতে ইন্ডিয়ানদের হৃদয়ে এখনও চলছে রক্তক্ষরণ। আসর জুড়ে অপরাজিত ভারত শিরোপার মঞ্চে চোক করেছিলো। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এখন পর্যন্ত ম্যাচ হারেনি রোহিত-কোহলিরা। আবারও সামনে মাইটি অজিস। মঞ্চটা সেমিফাইনাল।


তবে, সিনারিও একেবারে আলাদা। কন্ডিশনের বিরাট সুবিধা পাচ্ছে ভারত। কেবল এক ভেন্যুতে খেলায় অভ্যস্ত হয়ে গেছে উইকেটের আচরণের সঙ্গে। গেইমপ্ল্যান হচ্ছে নিখুঁত। ভ্রমণক্লান্তি নেই, দল একদম তরতাজা। লাক্সারিয়াস সিটিতে খোশমেজাজে মেন ইন ব্লু। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়ে উঠেছে তাদের হোম ভেন্যু।


সবকিছু আয়ত্তের মধ্যে থাকায় বাড়তি অনুশীলনের দরকার হচ্ছে না। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর মাত্র একদিন অনুশীলন করে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচের আগের দিনটাও কাটিয়েছে বিশ্রামে।

তবে, অস্ট্রেলিয়া দলের দম ফেলার ফুরসত নেই। ভারতীয়দের মতো আরাম আয়েশে সময় কাটাতে পারছে না তারা। সেমিফাইনালের প্রতিপক্ষ-তারিখ চূড়ান্ত হওয়ার আগেই পাকিস্তান থেকে আমিরাতে ট্রাভেল করতে হয়েছে তাদের। ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলে আবার পাকিস্তানে ফিরে যেতে হতো তাদের। সেটা করতে হচ্ছে না, হাফ ছেড়ে বেঁচেছে অজিরা।


হাইভোল্টেজ ম্যাচের আগের দিন দীর্ঘ অনুশীলন সেশনে গেইমপ্ল্যান আর ইলেভেন সাজানোর চেষ্টা করেছেন কোচ অ্যন্ড্রু ম্যাকডোনাল্ড। তার স্কোয়াডে শনির দশা। কামিন্স, স্টার্ক, হ্যাজলউড, মার্শরা নেই আগেই। সেমির আগে ইনজুরিতে ছিটকে গেছেন ম্যাথিউ শর্ট। তার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে কুপার কনোলিকে। দুবাইয়ের পিচের হিসেবে এই লেফ্ট আর্ম স্পিন অলরাউন্ডারের খেলার বড়সড় সম্ভাবনা রয়েছে। ব্যাটিং অর্ডারেও আসবে পরিবর্তন। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে জশ ইংলিসকে।


তবে, অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে ভারত। সেক্ষেত্রে দুবাইয়ের স্লো পিচে কুলদীপ, বরুণ, জাদেজা, অক্ষর—চার স্পিনারকে সামলানোটা বেশ চ্যালেঞ্জিং হবে স্মিথের দলের জন্য। তবে, ইন্ডিয়ানদের মাথাব্যথার বড় কারণ হেড ও ম্যাক্সওয়েল। মেন ইন ব্লুর বিপক্ষে সবসময়ই দুর্দান্ত এ দুই বিধ্বংসী ব্যাটার। 

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ