অস্কারে সেরা অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি, অভিনেত্রী মাইকি ম্যাডিসন

এবারের ৯৭তম অস্কারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। দ্য ব্রুটালিস্ট সিনেমায় দারুণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে অ্যানোরা সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।

অ্যানোরার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন শন বেকার। অ্যানোরা সেরা চলচ্চিত্রের পুরস্কারসহ পাঁচটি পুরস্কার পেয়েছে।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ একাডেমি পুরস্কার তথা অস্কারের আয়োজন চলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় শুরু হয়।

আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।

সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জোয়ি সালডানা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে।

এবারের অস্কার বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:

সেরা ছবি: অ্যানোরা
সেরা পরিচালক: শন বেকার (অ্যানোরা)
সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটানিস্ট)
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (অ্যানোরা)
সেরা পার্শ্ব অভিনেতা: কিরান কালকিন (অ্যা রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালডানা (এমিলিয়া পেরেজ)
সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানোরা (শন বেকার)
সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রগান)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ফ্লো
সেরা শিল্প নির্দেশনা: উইকড
সেরা পোশাক পরিকল্পনা: উইকড (পল ট্যাজওয়েল)
সেরা চিত্রগ্রাহক: দ্য ব্রুটালিস্ট
সেরা চলচ্চিত্র সম্পাদনা: অ্যানোরা (শন বেকার)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: দ্য সাবস্ট্যান্স
সেরা শব্দ সম্পাদনা: ডিউন: পার্ট টু
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডিউন: পার্ট টু
সেরা মৌলিক সুর সংযোজন: দ্য ব্রুটালিস্ট
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: আই অ্যাম স্টিল হেয়ার (ব্রাজিল)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: আই অ্যাম নট এ রোবট

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের