নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ-চ্যাম্পিয়ন ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। লড়াইটা ছিল শুধু গ্রুপ-চ্যাম্পিয়ন হওয়ার। সেই লড়াইয়ে জয় হয়েছে ভারতের। নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিতে গেছে রোহিত শর্মার দল।

রোববার দুবাইয়ে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রান করে ভারত। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৪৫.৩ ওভারে ২০৫ রানে।

নিউজিল্যান্ডের হয়ে একাই লড়াই করেন কেন উইলিয়ামসন। ১২০ বলে তার ৮১ রানের ইনিংসটি দলের কোনো কাজে আসেনি। অধিনায়ক মিচেল স্যান্টনার ৩১ বলে ২৮, ওপেনার উইল ইয়াং ৩৫ বলে ২২ রান করেন। বাকিদের কেউ ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি।

এর আগে ৩০ রানে ৩ উইকেট হারানো ভারতের হয়ে লড়াই করেন শ্রেয়াস আইয়ার। ৯৮ বলে ভারতীয় ইনিংসের সর্বোচ্চ ৭৯ রান করেছেন ডানহাতি ব্যাটার। লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও শামির সঙ্গে ছোট ছোট জুটি করে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ বলে ৪৫ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

অক্ষর প্যাটেল ৪২, রাহুল ২৩, জাদেজা ১৬ ও রোহিত শর্মা ১৩ রান করেন। এদিন ১৫৪টি ডট বল খেলেন ভারতের ব্যাটাররা।

নিউজিল্যান্ডের হয়ে ৪২ রানে ৫ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। ১টি করে উইকেট নেন কাইল জেমিসন, উইল ও’রর্কে, মিচেল স্যান্টনার ও রাচিন রাবিন্দ্রা।

বল হাতে নিউজিল্যান্ড পেসার হেনরির ফাইফারের জবাব দিয়েছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। তিনিও সমান ৪২ রানেই ৫ উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব ২টি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন।

শেষ চারে ভারতের প্রতিপক্ষ বি-গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউজিল্যান্ড পেয়েছে বি-গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ