কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ২৩

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গোতে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় উত্তর-পূর্বাঞ্চলে চলতি সপ্তাহে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এছাড়া আরও ২০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় কিছু সূত্র এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

উগান্ডার সীমান্তবর্তী ইতুরি প্রদেশে মঙ্গলবার ও বুধবার ইসলামিট স্টেটের সঙ্গে সম্পৃক্ত এডিএফ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে।

মাম্বাসা অঞ্চলের সমাজ সংস্থার সমন্বয়কারী জোসপিন পালুকু এএফপিকে বলেছেন, মাতালো এবং সাম্বোকো গ্রামে বিদ্রোহীদের হামলায় ২৩ জন নিহত হয়েছে।

তিনি জানিয়েছেন, গ্রাম্যপ্রধান মাতোলোর ছেলেসহ কমপক্ষে ২০ জনকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই মাঠে কাজ করা কৃষক। মানবিক বেশ কিছু সংস্থাও নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এর আগে গত মাসের শুরুতেই দেশটির পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোমায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে কয়েকদিনের সংঘাতে কমপক্ষে ৭০০ জন নিহত হয়। রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহীরা নর্থ কিভু প্রদেশের রাজধানী দখল করে নেওয়ায় সংঘাতের সূত্রপাত হয়।

দেশটির পূর্বাঞ্চল ঘিরে ১৯৯০ এর দশক থেকেই সংঘাত-সংঘর্ষ চলে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের