পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ। আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অতিমাত্রায় নিয়ন্ত্রণের অভিযোগ তুলে নিজেই পদত্যাগের কথা জানিয়েছেন।

জামিল আহমেদ বলেন, ‘আমি ৯ সেপ্টেম্বর শিল্পকলার ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল আমার শিল্পকলা নিয়ে। দেশের সবশ্রেণির মানুষকে শিল্প ও সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে চেয়েছিলাম। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সেভাবে সহযোগিতা আসেনি।’

তিনি আরও বলেন, ‘আমাকে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে “আদিবাসী” শব্দটি ব্যবহার করা যাবে না। আমি এটা মানবো না। আমি সরে যাচ্ছি। আমি চাই আদিবাসীদের অধিকার ও সম্মান অক্ষুণ্ন থাকুক।’ বক্তব্য শেষে তিনি সংস্কৃতি সচিবের হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে নিজের দায়িত্বের ইস্তফা দিয়েছেন।

এর আগে গেল ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পান নাট্যনির্দেশক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। নভেম্বরে তাকে সচিব পদমর্যাদা দেয়া হয়েছিল।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা