সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা

বিয়ের দুবছর পরেই অনুরাগীদের সুখবর দিলেন কিয়ারা আদবাণী ও সিদ্ধার্থ মালহোত্র। তাদের সংসারে নতুন অতিথি আসতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এ তারকা দম্পতি এমন সুখবর দিয়েছেন।

সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা। এভাবেই সংসারে নতুন অতিথি আসার ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার। শিগগির আসছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডে একাধিক তারকাও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কোরেশি, রিয়া কাপুরসহ আর অনেকেই ভালোবাসায় ভরিয়েছেন হবু মা-বাবাকে। বিয়ের ঠিক পরেই, মানে ২০২৩ সালে একবার এমনও জল্পনা-কল্পনা শোনা গিয়েছিল, মা হতে চলেছেন কিয়ারা।

সে সময় জয়পুরে সিনেমার প্রচারে কিয়ারার পরনে ছিল ব্রালেট, তার উপরে রাজস্থানি হাতের কাজের ব্লেজার ও প্যান্ট। তার মধ্যে থেকেই নাকি দেখা যাচ্ছিল তার বেবিবাম্প, এমনটাই দাবি করেছিলেন নেটিজেনরা। তবে সেই জল্পনা যে গুঞ্জন মাত্র, তা সময়ই প্রমাণ করেছে।

২০২৩ সালের সাত ফেব্রুয়ারি রাজকীয় পরিবেশে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। একাধিক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন কিয়ারা। সিদ্ধার্থের জন্যই রোজ ঘরে ফিরে আসতে ভালোলাগে বলেও জানান তিনি।

কিয়ারা বলেছিলেন, ‘তার (সিদ্ধার্থ) সঙ্গে থাকলে মনে হয় যেন বাড়িতেই রয়েছি। আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানেও অনেক ভালোবাসা ও আদর পেয়েছি।’ সেই একই ভালোবাসা সিদ্ধার্থের থেকেও পান বলে জানিয়েছিলেন কিয়ারা।

কাজের দিক থেকে কিয়ারাকে আগামী দিনে দেখা যাবে ‘ডন ৩’সিনেমায়। রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থকে ‘পরম সুন্দরী’ সিনেমায় দেখা যাবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর