ইবরাহিমের ব্যাটে ঝড়, ইংল্যান্ডকে ৩২৬ রানের লক্ষ্য দিলো আফগানরা

একা এক ইবরাহিম জাদরানকে মোকাবেলা করতে করতেই নাভিশ্বাঃস উঠলো ইংল্যান্ডের মত শক্তিশালী দেশের বোলারদের। জোফরা আরচার, মার্ক উড, জেমি ওভারটন, আদিল রশিদ কিংবা জো রুট- একের পর এক বোলার পরিবর্তন করেও সাফল্য বয়ে আনতে পারেননি জস বাটলার।

চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আফগানিস্তানের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েই সাজঘরে ফিরেছেন ইবরাহিম জাদরান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ওপেনারের ১৭৭ রানের ওপর ভর করে ইংল্যান্ডকে ৩২৬ রানের বিশাল লক্ষ্য দিলো আফগানিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটে রান ওঠে। এ কারণে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপদে পড়ে আফগানরা। ৩৭ রানে হারায় ৩ উইকেট। ৬ রান করে বিদায় নেন আরেক বিধ্বংসী ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ।

এরপর দলীয় ১৫ রান এবং ব্যক্তিগত ৪ রানের মাথায় আউট হয়ে যান সেদিকুল্লাহ অটল। দলীয় ৩৭ রানে বিদায় নেন আরেক প্রতিষ্ঠিত ব্যাটার রহম শাহ। তারও রান ছিল তখন ৪।

এরপর ইংলিশ বোলারদের সামনে ঘুরে দাঁড়ান ইবরাহিম জাদরান এবং অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। দু’জন মিলে গড়ে তোলেন ১০৩ রানের অনবদ্য এক জুটি। ৬৭ বল খেলে ৪০ রান করে বিদায় নেন হাশমতউল্লাহ। আজমতউল্লাহ ওমরজাই এবং ইবরাহিম জাদরান মিলে গড়েন ৭২ রানের জুটি। ৩১ বলে ৪১ রান করে দলীয় ২১২ রানের মাথায় আউট হয়ে যান ওমরজাই।

এরপর মোহাম্মদ নবি এবং ইবরাহিম জাদরান মিলে গড়েন ১১১ রানের আরেকটি অনবদ্য জুটি। দলীয় ৩২৩ রানের মাথায় আউট হন ইবরাহিম। লিয়াম লিভিংস্টোনের করা একটি স্লো হাফ-ভলিকে সুইপ শটে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ডে জোফরা আরচারের হাতে ধরা পড়েন ইবরাহিম।

এরপর ২৪ বলে ৪০ রান করে আউট হন মোহাম্মদ নবি। গুলবাদিন নাইব ও রশিদ খান ১ রান করে অপরাজিত থাকেন। ৭ উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ করে ৩২৫ রান। জোফরা আরচার নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি নেন লিয়াম লিভিংস্টোন। ১টি করে নেন জেমি ওভারটন ও আদিল রশিদ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর