১৬ ম্যাচ কম খেলেই মাহমুদউল্লাহকে ছুঁলেন রাচিন, গড়লেন নতুন রেকর্ডও

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। এই সেঞ্চুরির মাধ্যমে দুটি কীর্তিতেও নাম লিখিয়েছেন এই তরুণ ব্যাটার।

রাওয়াপিন্ডিতে গতকাল নিজেদের ‘ডু অর ডাই’ ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে ১৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। দলের বিপর্যয় সামাল দেন রাচিন। এটি চ্যাম্পিয়নস ট্রফিতে তার প্রথম ম্যাচ।  

অসুস্থ ডেরিল মিচেলের জায়গায় সুযোগ পেয়েই ১১২ বলে ১০৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেন রাচিন। ৩৯তম ওভারে তিনি যখন বিদায় নেন, তখন জয় পেতে কিউইদের দরকার মাত্র ৩৬ রান। দারুণ ইনিংসটি খেলার পথে ১২টি চার ও ১টি ছক্কা হাঁকান রাচিন। নিউজিল্যান্ড ম্যাচটি জিতে নিয়েছে ৫ উইকেটে।

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটি আইসিসির কোনো ওয়ানডে টুর্নামেন্টে রাচিনের চতুর্থ। আর তাতে তিনি পেছনে ফেলেছেন স্যার ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, ম্যাথু হেইডেন, হাশিম আমলার মতো কিংবদন্তিদের। আর রাচিনের মতো ৪টি করে সেঞ্চুরি আছে বাংলাদেশের মাহমুদউল্লাহর। তবে মাহমুদউল্লাহর ২৭ ম্যাচের বিপরীতে রাচিনের লেগেছে মাত্র ১১ ম্যাচ। মাহমুদউল্লাহর যে বয়স, তাতে এরপর কোনো আইসিসির টুর্নামেন্টে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে রাচিনের সামনে সুযোগ আছে আরও এগিয়ে যাওয়ার।

রাচিন ও মাহমুদউল্লাহর সমান সেঞ্চুরি আছে এবি ডি ভিলিয়ার্স, সনথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, কুইন্টন ডি কক, জো রুট, উপুল থারাঙ্গা এবং মার্ক ওয়াহর। সবচেয়ে বেশি ৮টি সেঞ্চুরির মালিক ভারতের রোহিত শর্মা। ৭টি করে সেঞ্চুরি আছে দুই ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারের।  

আইসিসির ওয়ানডে ইভেন্টে ৬টি করে সেঞ্চুরি আছে শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও ডেভিড ওয়ার্নারের। এছাড়া তিলকরত্নে দিলশান, ক্রিস গেইল, হার্শেল গিবস ও সাঈদ আনোয়ারের সেঞ্চুরি আছে ৫টি করে।  

বৈশ্বিক রেকর্ডের দিকে পিছিয়ে থাকলেও নিউজিল্যান্ডের হয়ে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক রাচিন। ৩টি করে সেঞ্চুরি আছে নাথান অ্যাস্টল এবং কেন উইলিয়ামসনের। শুধু কি তাই, ওয়ানডে বিশ্বকাপে নিজের অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও একই কীর্তি গড়েছেন কিছুদিন আগেই ইনজুরি কাটিয়ে ফেরা এই ব্যাটার।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর