হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৬

সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- সুজাত মোল্লা (২৬), মো. জিসান (২০), মোছা. হালিমা (৪২), মোছা. শিল্পী (৩৫), মোছা. আমেনা (৬০) ও মো. সজিব (৮)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে প্রতিবেশী আকাশ জানান, হেমায়েতপুরের নালিয়াসুর এলাকার নবাব আলীর বাড়ির একতলার একটি রুমে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, হেমায়েতপুরের নালিয়াসুর এলাকা থেকে নারী ও শিশুসহ ৬ জন আমাদের এখানে এসেছেন। মো. সজীব ১৭ শতাংশ দগ্ধ, সুজাত মোল্লা ৪০ শতাংশ দগ্ধ, মোছা. হালিমা ৪১ শতাংশ দগ্ধ, মো. জিসান ১৫ শতাংশ দগ্ধ, মোছা. আমেনা ৬০ শতাংশ দগ্ধ ও মোছা. শিল্পী ১৬ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার শ্বাসনালি পুড়ে গেছে এবং সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান তিনি।

  • Related Posts

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রাচীন সভ্যতার দেশ মিশরের পোশাক শিল্পে বাংলাদেশিদের পথচলার ইতিহাস আজ তিন দশকেরও বেশি সময়ের। কিন্তু এই ইতিহাসের সূচনা সাফল্যের আলোকোজ্জ্বল অধ্যায় দিয়ে নয়; বরং প্রতারণা, স্বপ্নভঙ্গ, অনিশ্চয়তা আর বেঁচে থাকার…

    Continue reading
    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর