হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিল পাকিস্তান

পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠের খেলায় খুব বেশি উত্তাপ ছড়াতে পারেনি পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে ভারতকে মাত্র ২৪২ রানের লক্ষ্য দিতে পেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

পাকিস্তানের মাঠে গিয়ে খেলবে না ভারত। যেকারণে হাইব্রিড মডেলে ভারত তাদের ম্যাচগুলো খেলছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তানকে সেখানে গিয়েই ভারতের মোকাবেলা করতে হচ্ছে।

ম্যাচের শুরুতেই টস জিতলেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।

ব্যাট করতে নামার পর বাবর আজম এবং ইমাম-উল হক মিলে গড়ে তোলেন ৪১ রানের জুটি। ২৬ বল খেলে মাত্র ১০ রান করে আউট হন ফাখর জামানের পরিবর্তে সুযোগ পাওয়া ইমাম-উল হক। দলে ফিরে আসার সুযোগটা মোটেও কাজে লাগাতে পারলেন না তিনি।

বাবর আজম শুরুতে কয়েকটি ভালো শট খেলেন। ৫টি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে; কিন্তু হার্দিক পান্ডিয়ার আউট সুইং বল বুঝতে না পেরে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন।

তবে সউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান মিলে ১০৪ রানের জুটি গড়ে পাকিস্তানকে বড় সংগ্রহ গড়ে দেয়ার ইঙ্গিত দেন। কিন্তু ৩৪তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৫১ রানের মাথায় অক্ষর প্যাটেলের বলে মোহাম্মদ রিজওয়ান বোল্ড হয়ে যাওয়ার পর সে স্বপ্নও শেয় হযে যায়। রিজওয়ান আউট হন ৭৭ বলে ৪৬ রান করে।

পরের ব্যাটাররা ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে। সউদ শাকিল করেছিলেন সর্বোচ্চ ৬২ রান (৭৬ বলে)। খুশদিল শাহ ৩৯ বলে খেলেন ৩৮ রানের ইনিংস। তিনি শেষ ব্যাটার হিসেবে আউট হন। ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান।

৩ উইকেট নেন কুলদিপ যাদব। ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১টি করে আউট হন হর্ষিত রানা, অক্ষর প্যাটেল এবং রবিন্দ্র জাদেজা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!