ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ডু অর ডাই ম্যাচ। হারলেই বাদ। এমন কঠিন সমীকরণ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচ এটি; ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ বলেও পরিচিত।

আজ রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।

পাকিস্তান দলে এক পরিবর্তন এসেছে। ফখর জামানের পরিবর্তে দলে এসেছেন ইমাম উল হক।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এর মধ্যে তিনটিতে পাকিস্তান ও দুটিতে জিতেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই শিরোপা ধরে রাখার লড়াই এবার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের।

পাশাপাশি দুবাই মাঠের রেকর্ডও কথা বলছে পাকিস্তানের পক্ষে। এই মাঠে মোট ৫বার মুখোমুখি হয়েছিল দু’দল। এখানেও তিনটিতে জিতেছে পাকিস্তান।

যদিও শক্তিমত্তা ও বর্তমান ফর্ম বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখতে হয়, তবে পাকিস্তানও দারুণ আত্মবিশ্বাসী।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।

পাকিস্তান একাদশ:
ইমাম-উল-হক, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার ও অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!