গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রীও

নতুন প্রজন্মের অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে,
২৩ ফেব্রুয়ারি ভোরে আশুলিয়ায় আজাদের নিজ বাড়িতে ডাকাতের হামলা হয়। এসময় তাদের সঙ্গে ধ্বস্তাধস্তির জেরে অভিনেতা আজাদকে উদ্দেশ্য করে গুলি করা হয়। তার পায়ে তিনটি গুলি লেগেছে।

এ খবর নিশ্চিত করেছেন আজাদের ভগ্নিপতি নাটক ও সিনেমার জনপ্রিয় নির্মাতা তপু খান। তিনি বলেন, ভোরে আজাদকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

তপু খান বলেন, বর্তমানে আজাদ শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি আছেন। তার এমআরআই করা হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো আছেন তিনি। জ্ঞান আছে। চিকিৎসকরা বলছেন, আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিড়ে বের হয়ে গেছে। রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আজাদের স্ত্রীও মাথায় আঘাত পেয়েছে। তার মা পায়ে আঘাত পেয়েছে।

আশুলিয়া থানায় প্রাথমিকভাবে জিডি করা হয়েছে। আজাদের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তপু।

তপু খান জানান, আজাদের পরিবারের সঙ্গে আলাপ করে জানতে পেরেছেন দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে এসে তাদের বাসায় হামলা চালায়। ঘরে ভাঙচুর হয়। টের পাওয়ার পর চিৎকার করলে তারা গুলি করে পালিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, ‘দুই দুর্বৃত্ত রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ওই অভিনেতার দুই পায়ে গুলি করেছে। তার স্ত্রীকেও আঘাত করে আহত করেছে। তারা দুজনেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই বাসার কোনো জিনিসপত্রও খোয়া যায়নি। ডাকাতি কিংবা কোন উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা স্পষ্ট না। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। তদন্ত করে পরে এ বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

‘ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজিজকে। টিভিসিসহ তাকে দেখা গেছে হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট-র মতো জনপ্রিয় কনটেন্টগুলোতে। কাজ করেছেন ‘লিডার’ সিনেমাতেও।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!