কুয়েতে শ্রমিক ভিসা নিয়ে সুখবর দিল বাংলাদেশ দূতাবাস

কুয়েতে গৃহকর্মী বা একক শ্রমিক ভিসা সত্যায়নের ক্ষেত্রে মালিককে সশরীর উপস্থিত থাকার নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। দেশটির বাংলাদেশি কর্মীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম কুয়েত। উন্নতির ধারা বজায় রাখতে দেশটির পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে বিভিন্ন অফিস, আদালত, শপিংমল, রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বাগানসহ নানা কাজে বিভিন্ন দেশ থেকে দক্ষ অদক্ষ শ্রমিক নেয়া হয়।

পার্শ্ববর্তী দেশগুলো থেকে কুয়েতের ভিসা নিতে কোন সমস্যা না হলেও বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। প্রয়োজন হয় কুয়েতের উচ্চপর্যায়ের বিশেষ অনুমতি বা লামানা। এই লামানার অযুহাত দেখিয়ে একটি চক্র ভিসার দাম করে রেখেছে আকাশচুম্বী।

অন্যদিকে, কিছু অসাধু দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে প্রবাসীরা ২০ নম্বর খাদেম গৃহকর্মী ভিসা, ১৮ নম্বর শোন ভিসা কিংবা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে এসেও পড়ছেন বিপদে। যথাযথ সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকেই নিজের অজান্তেই অবৈধ হয়ে যাচ্ছেন। এতে কুয়েতে একদিকে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছেন কর্মীরা।

এ অবস্থায় কুয়েতের বাংলাদেশি দূতাবাস সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে একক ভিসা সত্যায়নের আবেদন শুধু কুয়েতি মালিক বা কফিল দ্বারা দূতাবাসে গ্রহণ করা হচ্ছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা।

তারা বলছেন, কফিল বা স্পন্সর খোঁজে পাওয়া সহজ হবে এবং দায়বদ্ধতার জায়গা থাকবে। এছাড়া এতে জাল ভিসার দৌরাত্ম্য কমবে। কোনো সমস্যা হলে কুয়েতিদের জবাবদিহিতা থাকবে।

সংশ্লিষ্টদের মতে, কুয়েতে সর্বক্ষেত্রে বাংলাদেশের কর্মী নিয়োগে দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হলে একদিকে যেমন ভিসা জালিয়াতি অনেকাংশে কমবে, তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবেন প্রবাসীরা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!