মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ছয় শতাধিক অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করার অপরাধে ৮৫ বাংলাদেশিসহ ৬৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা বলেন, শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে বৈধ নথিপত্র না থাকায় ৬৩০ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ৮৫ বাংলাদেশি ছাড়াও ৫৩০ জন মিয়ানমার, ইন্দোনেশিয়ান ৭, ভারতীয় ৫, একজন নেপালি এবং অন্যান্য দেশের দুজন নাগরিক রয়েছেন। যাদের সবার বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে।

আটককৃতদের তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। গ্রেফতার এড়াতে কিছু অবৈধ অভিবাসী ‘গেরিলা কৌশল’ ব্যবহার করেছিলেন বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। তবে, আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযানে সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন, রয়েল ক্লাং সিটি কাউন্সিলের (এমবিডিকে) মেয়র দাতুক আবদ হামিদ হুসেন, জেআইএম অফিসার, জেনারেল অপারেশনস টিম (পিজিএ), এমবিডিকে এবং জাতীয় নিবন্ধন বিভাগ (এনআরডি) সহ মোট ১৫৩ জন কর্মকর্তা অংশ নেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!