রেড ক্রসের হাতে চার কফিন হস্তান্তর করলো হামাস

জিম্মিদের মরদেহবাহী চারটি কফিন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। খবর বিবিসি, আল জাজিরা।

কালো রঙের ওই কফিনগুলো রেড ক্রসের গাড়িতে তুলি দেওয়া হয়। পরবর্তীতে এগুলো ইসরায়েলি নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার কারণেই এসব জিম্মি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা জিম্মিদের রক্ষা করতে এবং তাদের জীবন বাঁচাতে সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে।

তবে ইসরায়েলের নৃশংস এবং ক্রমাগত বোমাবর্ষণের কারণে তারা অনেক জিম্মিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেনি। জিম্মিদের পরিবারকে সরাসরি সম্বোধন করে হামাস বলছে, জিম্মিদের জীবিত ফিরিয়ে দিতে পারলেই তারা বেশি খুশি হতো।

হামাস এক বিবৃতিতে জিম্মিদের পরিবারের উদ্দেশে বলেছে, আপনারা এমন একটি নেতৃত্বের অধীনে ছিলেন যার নেতারা নিজের লোকজনকে সুরক্ষার নিশ্চয়তা দিতে পারে না।

আগেই জানা গেছে যে, দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গাজার খান ইউনিসে বিবাস পরিবারের সদস্যসহ চার ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করবে।

গত মাসে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরুর হয়। এর আগেও দুপক্ষ বন্দি বিনিময় করলেও বৃহস্পতিবার প্রথমবারের মতো জিম্মিদের মরদেহ হস্তান্তর করেছে হামাস। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, পুরো জাতির হৃদয় ভেঙে গেছে। তিনি আরও বলেছেন, তারা ‘দানবদের’ সঙ্গে বন্দি বিনিময় করছেন।

শনিবার আরও ছয় জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৫ নভেম্বর তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মুক্তি পাওয়া বন্দিরা হলেন, আলেকজান্ডার ট্রুফানোভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়ার হর্ন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!