মাস শেষের আগেই পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মাস শেষের আগেই বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তিতে নজর দিচ্ছেন ট্রাম্প।

ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলন থেকে বের হয়ে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য জানান।

এদিকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে তুরস্কে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের যুদ্ধ শেষ করতেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। তবে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দেন।

রাশিয়া বলেছে, তাদের অগ্রাধিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত শুরুর পর এটাই যুক্তরাষ্ট্র এবং রুশ কর্মকর্তাদের মধ্যে প্রথম বারের মতো মুখোমুখি বৈঠক।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজন হলে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা নিয়ে ফের প্রশ্ন উঠিয়েছে মস্কো।

সূত্র: আল-জাজিরা

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল