ভাইরাল পোস্টার, ২৭ ফেব্রুয়ারি আসছে বড় চমক

বলিউড সুপারস্টার সালমান খান তার বহু প্রতীক্ষিত অ্যাকশন ফিল্ম ‘সিকান্দার’ নিয়ে আসছেন। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণ ভারতের নায়িকা রাশমিকা মান্দানা। ছবিটির নতুন পোস্টার প্রকাশ হয়েছে আজ। এটি প্রকাশ্যে আসতেই ইন্টারনেটে ঝড় তুলেছে।

সম্প্রতি সালমান খান তার ইনস্টাগ্রামে নতুন পোস্টারটি শেয়ার করেন। প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনও তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টার শেয়ার করেছে। তারা ক্যাপশন দিয়েছে, ‘আপনাদের ধৈর্য আমাদের কাছে অনেক মূল্যবান। ‘সিকান্দার’ নিয়ে আমরা যে ভালোবাসা পেয়েছি তার জবাবে সাজিদ নাদিয়াদওয়ালার জন্মদিনে একটি ছোট্ট উপহার।’

তারা আরও জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি আরও একটি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে সেদিন হয়তো ছবিটির কোনো গান প্রকাশ হবে।

১৫ ফেব্রুয়ারি সালমান খান তার ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এই দিনেই তিনি তার ভক্তদের জন্য ‘সিকান্দার’ সিনেমার নতুন পোস্টার শেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে সেই কথা রাখলেন তিনি।

আজ ১৮ ফেব্রুয়ারি সিকান্দার সিনেমার নতুন পোস্টার নিয়ে হাজির হয়েছেন। পোস্টারে সালমান খান একটি তলোয়ার হাতে নিয়ে তীক্ষ্ম এক লুক দিয়েছেন। পোস্টারে সবুজ এবং লাল রঙের উপস্থিতি প্রেম ও অ্যাকশনের বার্তাই যেন দিচ্ছে।

ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। আসছে রোজা ঈদে এটি মুক্তি পাবে। এছাড়া এটি হলে মুক্তির কয়েক সপ্তাহ পর নেটফ্লিক্সেও দেখা যাবে।

পোস্টার শেয়ার হওয়ার সাথে সাথে সালমান খানের ভক্তরা উত্তেজনা প্রকাশ করতে শুরু করেছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ব্লকবাস্টার লোডিং’। আরেকজন বলেন, ‘মিউজিকসহ ড্যাশিং ভাই।’ অনেকেই আবার ঈদে ‘সিকান্দার’ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!