মালিতে সোনার খনি ধসে নিহত ৪৮

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি সোনার খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে ওই খনিটি পরিচালিত হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এবং বেশ কিছু সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

মালি আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদক এবং সেখানকার খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম মালি। দেশটির মূল্যবান ধাতুর অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করতে রীতিমতো লড়াই করছে স্থানীয় কর্তৃপক্ষ।

একটি পুলিশ সূত্র জানিয়েছে, খনি ধসে পড়ার ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়েছিলেন। তাদের মধ্যে একজন নারীও ছিলেন, যার কাঁধে তার শিশুসন্তান ছিল।

একজন স্থানীয় কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেন এবং কেনিবা স্বর্ণ খনির সমিতিও ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। একটি পরিবেশবাদী সংস্থার প্রধান এএফপিকে বলেন, হতাহতদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

একটি সূত্র এএফপিকে জানিয়েছে, শনিবার যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আগে একটি চীনা কোম্পানি খনি পরিচালনার দায়িত্বে ছিল। এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

এর আগে গত জানুয়ারিতে মালির দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়। এদের মধ্যে অধিকাংশই নারী।

এছাড়া এক বছরেরও বেশি আগে শনিবার যেখানে খনি ধসে পড়েছে ওই একই অঞ্চলে একটি খনির টানেল ধসে পড়ায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!