তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রায় ছয় ঘণ্টা ধরে উদ্ধার কাজ চললেও এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং মূল উদ্ধার কাজ চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সকাল আটটার আগেই উদ্ধার কাজ শেষ হবে।

রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে আসা ১৪টি তেলবাহী ওয়াগনের মধ্যে একটি লাইনচ্যুত হয়, ফলে প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সিলেট স্টেশন থেকে নির্ধারিত সময়ে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি, যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি বিরাজ করছে।

স্টেশন সূত্রে জানা গেছে, উদ্ধার কাজ বিলম্বিত হলে সকালে সিলেট থেকে ঢাকাগামী ও চট্টগ্রামগামী ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটতে পারে। ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা ট্রেনগুলোকেও মোগলাবাজার এলাকায় অপেক্ষা করতে হবে, যতক্ষণ না লাইনচ্যুত বগিটি সরানো হয়।

এদিকে, স্টেশনে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকে সরকারি ছুটির পর রোববার অফিস ধরতে পারবেন না বলে উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসা সংক্রান্ত জরুরি যাত্রার ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন অনেকে।

স্টেশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ হলেই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!