সিএনজিচালকদের অবরোধ ঢাকায় আন্দোলন, নারায়ণগঞ্জে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকায় সিএনজিচালিত অটোরিকশার চালকরা অবরোধে নামার ফলে এই ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

রোববার (১৬ জানুয়ারি) সকালে মহাসড়কের সানারপাড় থেকে মাতুয়াইল পর্যন্ত এই যানজট রয়েছে বলে জানা গেছে।

দেখা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনের সানারপাড় থেকে চলাচলরত যানবাহনগুলো একেবারে বন্ধ রয়েছে। দীর্ঘ ১ ঘণ্টারও বেশি সময় ধরে একই স্থানে দাঁড়িয়ে আছে যানবাহন। এতে যানজটে নাকাল হয়ে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও চিকিৎসার জন্য বের হওয়া অসুস্থ মানুষেরা।

জিয়া উদ্যানে যাওয়ার উদ্দেশে চিটাগাংরোড থেকে গাড়িতে উঠেছেন রোজিনা আক্তার নামে এক নারী। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন দীর্ঘ ১ ঘণ্টা যাবত সাইনবোর্ডে জ্যামে বসে আছি, কখন জিয়া উদ্যানে যাবো জানি না।

রুহুল আমিন নামের মিনিবাসের এক যাত্রী বলেন, সানারপাড়ে বসে আছি ১ ঘণ্টারও বেশি সময় ধরে। গাড়ি চুল পরিমাণে নড়ছে না। আমার গুলিস্তান গিয়ে দোকান খুলতে হবে। কিন্তু গাড়িই নড়ছে না।

কয়েকজন বাসচালক জানান, মাতুয়াইল এলাকায় মহাসড়ক দখল করে বিক্ষোভ করছেন সিএনজি চালকরা। মূলত এর কারণেই যানজট লেগেছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, ডিএমপি থেকে আমাকে ফোন করে বলা হয়েছে যে সিএনজি চালকেরা আন্দোলন নেমেছেন। এজন্যই এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা সড়কেই আছি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!