লেস্টারকে হারিয়ে শিরোপার দৌড়ে টিকে রইলো আর্সেনাল

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত আর্সেনাল সমর্থকদের হতাশই হতে হচ্ছিল। আরও একটি ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কা দেখা দেয়। লেস্টারের মাঠ থেকে কি তবে গোলশূন্য ড্র নিয়েই ফিরতে হবে?

তবে শেষ মুহূর্তে এসে সেই হতাশা কাটিয়ে দিলেন বদলি হিসেবে খেলতে নামা মিকেল মেরিনো। ৬ মিনিটের ব্যবধানে স্প্যানিশ ফুটবলার মিকেল মেরিনোর জোড়া গোলে ০-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়লো গানাররা।

অথচ, মেরিনো মিকেল আর্তেতার সেরা একাদশেই ছিলেন না। ৬৯তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের পরিবর্তে মাঠে নামানো হয় মিকেল মেরিনোকে। নেমেই বাজিমাত করেন তিনি। ৮১তম মিনিটে করেন প্রথম গোল। ৮৭তম মিনিটে করেন দ্বিতীয় গোল।

২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে ঠিকই নিজেদের ধরে রেখেছে গানাররা। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৭। ২৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি রয়েছে ১৯তম স্থানে। অর্থ্যাৎ অবনমনের তালিকায়।

৮১ মিনিটে টিনএজার ফুটবলার ইথান এনওয়েনেরির ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ এক হেড নেন মেরিনো। যেটা জড়িয়ে যায় লেস্টারের জালে। ৬ মিনিট পর লিয়ান্দ্রো ত্রোসার্ডের পাস থেকে বল পেয়ে দ্বিতীয় গোল করেন তিনি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!