মালয়েশিয়ায় ব্যবসায়ী হত্যা, গ্রেফতার ৫ বাংলাদেশি রিমান্ডে

মালয়েশিয়ায় নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হওয়া রবিউল শেখের হত্যার তদন্তে সহায়তার জন্য দুই নারীসহ পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে জানিয়েছে শাহ আলম জেলা পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এর জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার খবর পায় পুলিশ।

এরপর পুলিশ শাহ আলম হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলেই হাসপাতালের চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে মাংস কাটার ছুরি দিয়ে মাথা, শরীর ও হাতে একাধিক আঘাতের কারণে মারা গেছেন বলে নিশ্চিত করেন ওই চিকিৎসক।

খুনের শিকার রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে গ্রেফতারকৃত বাংলাদেশিদের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, একইদিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ৩৩ থেকে ৫৩ বছর বয়সি পাঁচ বাংলাদেশিকে ওই এলাকার মুদি দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।

ঘটনাস্থলে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে তারা মুদি দোকানের ভিতরে রবিউল শেখ এবং তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এরপর এক পর্যায়ে ওই কর্মচারী একটি মাংস কাটার ছুরি দিয়ে রবিউল শেখকে উপর্যপুরি আঘাত করার এক পর্যায়ে রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের পূর্বে থানায় কোনো অপরাধের রেকর্ড ছিল না এবং তারা মাদক পরীক্ষায়ও নেতিবাচক ছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে এবং তাদের সবাইকে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর