শ্রীলঙ্কায় রেকর্ড হার ও ধবলধোলাইয়ের লজ্জা পেল অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের ‘সবচেয়ে বড়’ হারের লজ্জায় ডোবালো লঙ্কানরা।সেই সঙ্গে ধবলধোলাইয়ের লজ্জাও পেল অজিরা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৪ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। অজিদের বিপক্ষে এটাই ওয়ানডেতে রানের দিক থেকে তাদের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৬ সালে একই ভেন্যুতে ৮২ রানে জয় ছিল সর্বোচ্চ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজও ঘরে তুললো স্বাগতিকরা।  

এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টালমাটাল অবস্থা বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। আসর শুরুর আগেই ছিটকে গেছেন দলটির তিন শীর্ষ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড এবং দুই অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। এর মধ্যে স্টয়নিস আবার ওয়ানডে থেকেই অবসর নিয়েছেন।  

আজ আগে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ২৮১ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। পঞ্চম উইকেট জুটিতে ৩৫ বলে ৬৬ রানের জুটি গড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও জানিথ লিয়ানাগে। আসালাঙ্কা ৬৬ বলে ৭৮ রান এবং লিয়ানাগে ২১ বলে ৩২ রান নিয়ে অপরাজিত থাকেন।

লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। লঙ্কান পেসার আসিথ ফার্নান্দো শুরুর ৭ ওভারের মধ্যেই দুই অজি ওপেনার ট্রাফিস হেড ও ম্যাট শর্ট এবং তিনে নামা জেক ফ্রেজার-ম্যাকগার্ককে ফিরিয়ে চাপে ফেলে দেন সফরকারীদের। এরপর বাকি কাজ সারেন দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩/২৩) ও দুনিথ ভেল্লালাগে (৪/৩৫)। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সংগ্রহ স্মিভ স্মিথের। অজি অধিনায়কের ব্যাট থেকে আসে ২৯ রান। ২৪.২ ওভারে ১০৭ রান তুলতেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কায় ব্যর্থ সিরিজ শেষে লাহোরে যাবে অস্ট্রেলিয়া। যেখানে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। তাদের গ্রুপের বাকি তিন দল হলো ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। 

  • Related Posts

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। প্রাণবন্ত এ উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল…

    Continue reading
    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়