৬ বিভাগে টানা ৩ দিন বৃষ্টির বার্তা

শীতের বিদায়ের পর প্রকৃতিতে চলছে বৃষ্টির হাহাকার। নতুন জলে প্রকৃতি আবারও নতুন করে জেগে ওঠার অপেক্ষায়। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী অবশ্য এই অপেক্ষা শিগগিরই শেষ হচ্ছে। পূর্বাভাস মতে, ফেব্রুয়ারির শেষার্ধে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বজ্র ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এদিকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় দেশের আবহাওয়া ভিত্তিক ওয়েবসাইট আবহাওয়াডটকম জানিয়েছে আগামী ২১-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৬ বিভাগে মাঝারি মানের বৃষ্টি ঝরতে পারে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি রংপুর ও রাজশাহী ছাড়া অন্য ৬ বিভাগে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলো ছাড়াও ঢাকা বিভাগের পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, বরগুনা, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলায়।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ