যাত্রীবাহী বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩

 ঢাকার সাভারে দিনে দুপুরে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে এ সময় অন্তত বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাসের যাত্রীরা জানান, শুভযাত্রা পরিবহনের একটি বাস মানিকগঞ্জ থেকে গাবতলীর উদ্দেশে রওনা হয়। দুপুর পৌনে ১টার দিকে সাভারের পুলিশ টাউন ব্রিজের কাছাকাছি গিয়ে যাত্রী নেওয়ার জন্য বাসটি থামায় চালক। এ সময় ধারাল ছোট ছুরি হাতে নিয়ে ২ ছিনতাইকারী বাসে উঠেন। বাসে উঠেই তারা সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন, ম্যানিব্যাগ ছিনিয়ে নেন। এ সময় নারী যাত্রীদের গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে বাসের পেছনের যাত্রীদের দিকে অগ্রসর হয় ছিনতাইকারীরা। পরে কিছু যাত্রী তাদের বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করে। তাদের ছুরিকাঘাতে অন্তত তিনজন যাত্রী মারাত্মকভাবে আহত হন। পরে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়।

বাসের যাত্রী আলকামা আজাদ বলেন, সাভারের ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন সংলগ্ন ব্রিজের কাছাকাছি গেলে যাত্রী নেওয়ার জন্য বাস থামায় চালক। এ সময় দুইজন ছিনতাইকারী বাসে ওঠে ছুরি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, ম্যানিব্যাগ, চেইন ছিনিয়ে নেয়।  ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে  কয়েকজন যাত্রী তাদের ধরার চেষ্টা করেন। পরে ছিনতাইকারীরা চালকের সহকারীসহ তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বাসে ১৫-২০ জন যাত্রী ছিল।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!