ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর করা হলো।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে গত রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

ইন্ডিয়া টুডে বলছে, ভারতের সংবিধানের ১৭৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্য বিধানসভাগুলোকে তাদের শেষ অধিবেশনের ছয় মাসের মধ্যে আবার অধিবেশন আহ্বান করতে হবে। মণিপুরে শেষ বিধানসভা অধিবেশন বসেছিল গত বছরের ১২ আগস্ট। গতকাল বুধবার পরবর্তী অধিবেশন আহ্বানের সময়সীমা ছিল। মণিপুরের রাজ্যপাল অজয় ​​ভাল্লা সোমবার থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশন বাতিল করেন।

এন বীরেন সিংয়ের পদত্যাগের আগে মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনা-চিন্তা করছিল কংগ্রেস। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের সম্ভাবনা রয়েছে, এমনই আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে বীরেনের পদত্যাগ ছাড়া কোনো গতি ছিল না। বৈঠকে তাঁকে সে কথা বলেও দেন শাহ।

গত দেড় বছরের বেশি সময় ধরে গোষ্ঠীসংঘর্ষে অশান্ত মণিপুর। এ পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন আরও অনেকে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বার বারই প্রশ্ন উঠেছে।

গত বছরের শেষ দিনে মণিপুরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন বীরেন। সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছিলেন, ২০২৫ সালে রাজ্যে স্বাভাবিকতা ফিরবে। ফেরাবেন তিনিই। অথচ সেই আশ্বাসের মাসখানেকের মাথায় পদত্যাগ করলেন বীরেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!