শারজায় ডিপ্লোমেট কাপের রানার-আপ বাংলাদেশ কনস্যুলেট

শারজাহস্থ স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ’-এর নবম আসরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। 

দুবাইতে অবস্থিত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কনসুলেট জেনারেল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গ্রুপ পর্বে বাংলাদেশ কনস্যুলেট টিম দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে এবং সেমিফাইনালে যুক্তরাজ্যকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ রানার-আপ হয়।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কনস্যুলেটের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে বাংলাদেশ কনস্যুলেট টিম গঠিত হয়।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ কনস্যুলেট দলের অধিনায়ক আব্দুস সালাম। নির্ধারিত ১৫ ওভারে ১১৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দলটি। জবাবে পাকিস্তান কনস্যুলেট দল চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। তিনি খেলোয়াড়দের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পাকিস্তান কনস্যুলেটের হেড অফ চ্যান্সারি রাহিম উল্লাহ খান, স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর ড. দীপক কলরা, মার্কেটিং ডাইরেক্টর রাকেশ গড় এবং স্পোর্টস অ্যান্ড হেলথ বিভাগের প্রধান ড. সনজয় বেনজামিন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর