হতাশ মাধুবালার পরিবার, সনিকে আইনি নোটিশ

আগামী ১৪ ফেব্রুয়ারি মাধুবালার ৯২তম জন্মবার্ষিকী। এদিনটি হিন্দি সিনেমার মহানায়িকার ভক্তরা প্রয়াত তারকার সৌন্দর্য ও চিরকালীন আকর্ষণকে ধারণ করে জমকালো আয়োজনে উদযাপন করবেন। মাধুবালার ছোট বোন মধুর ব্রিজ ভূষণ বলেছেন, ‘এ দিনটা আমার এবং পরিবারের জন্য অত্যন্ত বিশেষ দিন।’

১৯৫০ ও ৬০-এর দশকে মাধুবালা তার অসাধারণ প্রতিভা ও অপরূপ সৌন্দর্যে চলচ্চিত্র জগতের শীর্ষে ছিলেন। সেই সময় থেকেই মাধুবালা এবং তার জীবন সবসময়ই আলোচনার তঙ্গে ছিল। গত বছর মার্চে সনি পিকচার্স মাধুবালার জীবনের উপর একটি বায়োপিক তৈরির ঘোষণা দেয়। চলচ্চিত্র মহলে এটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

তবে ফিল্মটির সম্পর্কে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। এজন্য সনি পিকচার্সকে আইনি নোটিশ দিতে যাচ্ছেন মধুবালার বোন।

তিনি জানান, ‘এখন ২০২৫ সাল, আমরা গত বছরের মে মাসে সনি পিকচার্সের সাথে চুক্তি স্বাক্ষর করেছি ছবিটির ব্যাপারে। কিন্তু এখনো কোনো অগ্রগতি বা আপডেট পাইনি। আমি অত্যন্ত হতাশ। সনি পিকচার্সের কাছ থেকে স্পষ্ট উত্তর পাচ্ছি না। আমি একাধিকবার তাদের কাছে ইমেইল পাঠিয়েছি। কিন্তু তারা কোনো জবাব দেয়নি।’

মাধুর জানান, তিনি তার আইনি দলের মাধ্যমে সনি পিকচার্সকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি বলেন, ‘আমি অত্যন্ত হতাশ। আমি বৃদ্ধ বয়সে রয়েছি। যে কোনো অপেক্ষা আমাকে অস্থির করে রাখে। আর সেটা যখন হয় আমার বোনকে ঘিরে তখন তা আরও বেশি ভাবনায় ফেলে দেয় আমাকে। কেন তারা এমন নিরব হয়ে আছে আমি জানিনা। তবে আমি বেঁচে থাকলে আমার বোনের জীবনী নির্মাণের জন্য যা করা প্রয়োজন সবই করব। মাধুবালা যেমন একজন সুপারস্টার ছিলেন তেমনই ছিলেন একটি পরিবারের মেয়ে। তিনি সাধারণ জীবনকে ভালোবাসতেন। আমি আশা করি, তাকে নিয়ে সিনেমাটি দ্রুত শুরু হবে এবং আমি আমার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে দেখব।’

মাধুর স্পষ্টভাবে জানান, মাধুবালার জীবন নিয়ে কেউ অনুমতি ছাড়া যেন কোনও সিনেমা বা শো তৈরি করার চেষ্টা না করেন। এটি হবে অন্যায়। এমনটি হলে ব্যবস্থা নেয়া হবে।

সেইসঙ্গে তিনি মন খারাপ করে জানান, ‘কিছু লেখালেখি এবং অনলাইন কন্টেন্টে মধুবালাকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। এটা আমাকে ব্যথিত করেছে। সবাই দয়া করে আরেকটু সচেতন থাকবেন।’

মাধুর আরও জানান, তিনি মাধুবালার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু বিশেষ কাজ করতে চেয়েছিলেন। যেমন তার ম্যুরাল স্থাপন, একটি বৃদ্ধাশ্রম এবং সংগীত বিদ্যালয় স্থাপন করা। কিন্তু সিনেমাটি নিয়ে অযৌক্তিক বিলম্বের কারণে সেগুলোও এখন স্থগিত করতে হয়েছে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?