বিদায়ের বার্তা অমিতাভের!

বয়স যেন তার কাছে সংখ্যা মাত্র। ৮২ বসন্ত পার করেও এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন।আর সেই কারণেই বলিউডের নবীন প্রজন্মের কাছে এক আদর্শ ও অনুপ্রেরণা তিনি।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) এইমেগাস্টার তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এমন একটি পোস্ট দেন। যা দেখে উদ্বিগ্ন তার ভক্তরা।  

বিগবি তার পোস্টে শুধু তিনটি শব্দ লেখেন। তিনি লেখেন, ‘টাইম টু গো…’, যার বাংলা করলে দাঁড়ায়- ‘বিদায় নেওয়ার সময় এসেছে’। অমিতাভ বচ্চনের এই এক পোস্টেই সামাজিকমাধ্যমে ঝড় উঠেছে!

ভক্তদের কৌতূহল, তাহলে কি এবার অভিনয় থেকে অবসর চাইছেন বলিউডের শাহেনশা? সেসব প্রশ্নের উত্তর তিনি দেননি, যদিও সামাজিকমাধ্যমে ভক্তদের প্রশ্নের জোয়ার। কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যার?’ কেউ লেখেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যার?’ কেউ বা আবার খোলাখুলি অমিতাভের কাছ থেকে জানতে চান- তার এই পোস্টের কী অর্থ?

এদিকে ভক্তদের আরেক অংশের আশঙ্কা, ‘বলিউডকে বিদায় জানাচ্ছেন না তো!’ কেউ কেউ আবার ইতিবাচক ভাবনা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন। কেউ কেউ ধারণা করছেন ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন’।

২০২৩ সালের নভেম্বর মাসেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৬-র সেটে তাইকোন্ডোর মারপ্যাঁচ দেখিয়ে সবাইকে তাজ্জব করে দিয়েছিলেন বিগবি।

অমিতাভ বচ্চন এমনই একজন মানুষ অস্ত্রোপচার, অসুস্থতা, এত ঝড়-ঝাপটা কোনও কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সে আজও তার কাছে কর্মই ধর্ম। চিরতরুণদের মতোই এনার্জি তার। এখনও শুটিং সেটে পাল্লা দিয়ে ছুটে বেড়ান সবার সঙ্গে। সেই তিনিই যখন ‘যাওয়ার’ কথা বলছেন, তখন ভক্তদের উদ্বেগ অস্বাভাবিক নয়।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?