রাজধানী ৩০০ ফিটে হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আইএসপিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এই ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ ম্যারাথন হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে প্রায় ১০ হাজার জন দৌড়বিদ অংশগ্রহণ করবেন। এছাড়া, এ ম্যারাথনে ১০টি দেশ থেকে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করবেন।

ম্যারাথনের মূল প্রতিপাদ্য ‘Run for unity, Run for humanity’, যা একতা, বন্ধুত্ব এবং বৈচিত্রের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে।

প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে: ম্যারাথন (৪২.২ কিলোমিটার), হাফ ম্যারাথন (২১.১ কিলোমিটার), ১০ কিলোমিটার সাধারণ, ১০ কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য এবং ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরি।

আইএসপিআর আরও জানায়, এ বিশাল আয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে যেন প্রতিযোগী ও দর্শক উভয়েই একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।

উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে এই মহাসড়কে গমনাগমনের জন্য সব যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ হতে প্রগতি স্বরনীর অভিমুখে) ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?