নিউইয়র্ক টাইমসসহ ৪ গণমাধ্যমকে পেন্টাগন থেকে বের করে দিচ্ছেন ট্রাম্প

দ্য নিউইয়র্ক টাইমসসহ চারটি ঐতিহ্যবাহী গণমাধ্যমকে পেন্টাগন থেকে বের করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে অভূতপূর্ব এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন।

দ্য নিউইয়র্ক টাইমস ছাড়া বাকি তিনটি গণমাধ্যম হলো ন্যাশনাল পাবলিক রেডিও, এনবিসি নিউজ এবং পলিটিকো। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের স্থান ত্যাগ করতে বলা হয়েছে।

পেন্টাগনে তাদের ছেড়ে দেওয়া জায়গা পেতে চলেছে নিউইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ক এবং হাফপোস্ট নিউজ।

ট্রাম্প প্রশাসনের নোটে বলা হয়েছে, নতুন বার্ষিক মিডিয়া রোটেশন প্রোগ্রামের আওতায় প্রতি বছর পেন্টাগন প্রেস কর্পস থেকে পুরোনো গণমাধ্যমগুলোকে সরিয়ে নতুন একটি প্রিন্ট মিডিয়া, একটি অনলাইন মিডিয়া, একটি টেলিভিশন ও একটি রেডিওকে সুযোগ দেওয়া হবে।

নতুন প্রশাসনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় এনবিসি নিউজের একজন মুখপাত্র বলেছেন, আমরা পেন্টাগনে আমাদের সম্প্রচারের বুথের জন্য প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্তে হতাশ। এই সিদ্ধান্ত আমাদের জন্য সংবাদ সংগ্রহের ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করবে। তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাবো।

দ্য নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, পেন্টাগনে প্রবেশাধিকারে বাধার উদ্দেশ্য জনসাধারণের স্বার্থের বিপক্ষে। তবে তারা তাদের প্রতিবেদন করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) পেন্টাগনের অফিস স্পেস বাড়ানোর আহ্বান জানিয়েছে, যাতে সব মিডিয়া আউটলেটকে সমান সুযোগ দেওয়া যায়।

পলিটিকোর সিনিয়র ম্যানেজিং সম্পাদক অনিতা কুমার বলেছেন, আমাদের একমাত্র লক্ষ্য আমাদের এবং অন্যান্য প্রতিযোগীদের সাংবাদিকতার সক্ষমতা রক্ষা করা।

বর্তমানে ২৮টিরও বেশি সংবাদমাধ্যম পেন্টাগন থেকে কাজ করছে। পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশন বলেছে, এটি প্রতিরক্ষা বিভাগের এই পদক্ষেপে ‘বহু আগ্রহী সাংবাদিকদের’ আলাদা করার জন্য উদ্বিগ্ন।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প