অবৈধভাবে প্রবেশের শীর্ষে বাংলাদেশিরা, যে পদক্ষেপ নিচ্ছে ইতালি

ইতালিতে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ঢল নেমেছে। গেল বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে গেছেন প্রায় ৮০ হাজার বাংলাদেশি। এছাড়া অন্যান্য দেশ হয়েও ইতালিতে প্রবেশ করছেন অভিবাসন প্রত্যাশীরা। তবে তাদের বেশিরভাগেরই রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে দিচ্ছে মেলোনি সরকার।

কোনোভাবেই অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে পারছে না ইতালির কট্টর ডানপন্থি মেলোনি সরকার। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে অবৈধভাবে প্রবেশে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। 

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা যায়, গেল বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছেন ৭৯ হাজার ৯২৫ জন বাংলাদেশি। এদের মধ্যে গেল ডিসেম্বরেই গেছেন ১৩ হাজারের বেশি। 

এছাড়া আলবেনিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে বাংলাদেশি দালালদের মাধ্যমে সড়ক পথে ইতালিতে পৌঁছাচ্ছেন অনেকে।

অবৈধভাবে প্রবেশের সময় সীমান্তে ধরা পড়ে অনেকে রাজনৈতিক আশ্রয় চাইছেন। তবে ভুল আর মিথ্য তথ্য দেয়ায় তাদের বেশিরভাগেরই আবেদন বাতিল করছে ইতালি প্রশাসন। অবৈধ পথে ইতালিতে না আসার পরামর্শ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। 

আলবেনিয়ার সাথে চুক্তি করে সেখানে অবৈধ অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করেছে ইতালি সরকার। আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা অনেককে আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। গেল ক’দিনে বেশ কয়েকজন বাংলাদেশিসহ অনেক অবৈধ অভিবাসীকে সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল