ফের টাইব্রেকারে জয় পেল মেসির ইন্টার মায়ামি

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হবে আগামী মাসে। এর আগে প্রাক মৌসুম সফরে বের হয়েছে ইন্টার মায়ামি। মেক্সিকোর ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে হারিয়ে প্রস্তুতি শুরু করা লিওনেল মেসির দল এবার মুখোমুখি হয়েছিল পেরুর ইউনিভারসিতারিও’র। এবারও ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। আর তাতে জয়ের হাসি ইন্টার মায়ামিরই। টানা দ্বিতীয়বার টাইব্রেকারে জয় পেল এমএলএসের দলটি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিমার এস্তাদিও মনুমেন্তাল ‘ইউ’তে প্রীতি ম্যাচে ইউনিভারসিতারিওকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।


এদিন নির্ধারিত সময়ের খেলা দুই দল গোলশূন্য সমতায় শেষ করে। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে মেসির দল সব কয়টি শট জালে পাঠাতে পারলেও স্বাগতিকরা মিস করে।

ইন্টার মায়ামির পক্ষে টাইব্রেকারে শট নেন জুলিয়ান গ্রেসেল, সান্তিয়াগো মোরালেস, ডাভিড রুইজ, বেঞ্জামিন ক্রেমারশ্চি এবং ইয়ানিক ব্রাইট। তারা প্রত্যেকেই বল জালে পাঠান। অন্যদিকে ইউনিভারসিতারিওর দিয়েগো চুরিন, হোরাসিও ক্যালকাতেরা, জাইরো কঞ্চা এবং জোসে রিভেরা বল জালে পাঠালেও তৃতীয় শট নেয়া জাইরো ভেলেজ মিস করেন। 

এর আগে নির্ধারিত সময়ের খেলায় ইন্টার মায়ামি বলের দখলে আধিপত্য দেখালেও সমান তালে লড়েছে স্বাগতিকরা। ইন্টার মায়ামির ১১টি শটের বিপরীতে ইউনিভারসিতারিও নিয়েছে ১৫টি শট। মোট ৫টি শট লক্ষ্যে রাখতে পেরেছে তারা। অন্যদিকে মেসির দল পেরেছে মাত্র দুটি রাখতে। 


শুরুতেই আক্রমণে ওঠা ইন্টার মায়ামি দ্বিতীয় মিনিটেই কর্নার আদায় করে নেয়। ৪ মিনিটের মাথায় মেসির নেয়া ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়।


দশম মিনিটে ফের মেসির ঝলক। রেডনডোর পাস থেকে গোলে শট নেন মেসি, কিন্তু বল লক্ষ্যে থাকেনি। মেসিকে সামলাতে বেগ পেতে হচ্ছিল পেরুর দলটিকে। ২২ মিনিটে তার ক্রস আটকে দেন ‘ইউ’ গোলকিপার ব্রিতোস।


২৪ মিনিটে প্রথমবারের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয় মায়ামি। কিন্তু গোলকিপার উস্তারি সামলে নেন


৩৮ মিনিটে ফের ফ্রি-কিক পায় মায়ামি। মেসির নেয়া এই ফ্রি-কিকও পোস্টে থাকেনি। ৪০ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু উস্তারি ফের সফরকারীদের বাঁচিয়ে দেন।


দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। কিন্তু সার্জিও বুস্কেটস সুযোগ নষ্ট করেন। ৪৯ মিনিটে রেডনডোর ভুলে সুযোগ এসেছিল ইউ’য়ের সামনে। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। ৫১ মিনিটে উস্তারি আরও একবার শট ঠেকান। এক হাতে বল তিনি কর্নারের দিকে ঠেলে দেন। তবে বুস্কেটস লাইন পার হওয়ার আগেই ঠেকিয়ে দেন।

৫৯ মিনিটে স্বাগতিকদের নম্বর টেন চুরিন দারুণ সুযোগ মিস করেন। ৬৪ মিনিটে উস্তারিকে এগিয়ে থাকতে দেখে দ্রুত শট নেন চুরিন। তবে তাতেও কাজ হয়নি।


৭৩ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ। একই সঙ্গে লুইস সুয়ারেজ এবং সার্জিও বুস্কেটসকেও তুলে নেয়া হয়। তাদের বদলি হিসেবে নামেন ডাভিড রুইজ, জুলিয়ান গ্রেসেল এবং রবার্ট টেইলর।


মেসি-সুয়ারেজ মাঠ ছেড়ে উঠে যাওয়ার পর মায়ামি আর সেভাবে আক্রমণ চালাতে পারেনি। তবে প্রতিপক্ষও তেমন জোরাল সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত কোনো পক্ষই গোল করতে না পারলে নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে গড়ায় খেলা।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?