দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের পিঠা উৎসব

দক্ষিণ কোরিয়ার ইনছনে অনুষ্ঠিত হয়ে গেলো বাঙালিদের পিঠা উৎসব। একই সঙ্গে ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (আইবিসিকে) নবনির্বাচিত কমিটির শপথগ্রহণের আয়োজন করা হয়।

চন্দ্র নববর্ষ বা ছলনাল উপলক্ষে কোরিয়ায় চলছে দীর্ঘ ছয়দিনের ছুটি। অতিরিক্ত শীত এবং কাজের চাপ কম থাকায় কিছু কিছু কোম্পানিতে নয়দিনের ছুটিও চলছে। এই ছুটি যেন প্রবাসী বাংলাদেশিদের মাঝে দ্বিগুণ আনন্দ বয়ে আনে।

মেলায় বাংলাদেশের বিভিন্ন পিঠা-পুলির সঙ্গে মিষ্টান্ন, ফুচকা, চটপটি, সিঙ্গারা, সমুচা বিরিয়ানিসহ ছিল নানান ধরনের মুখরোচক খাবারের দোকান এবং প্রতিটি দোকানেই ছিল উপচেপড়া ভিড়। এদিনে ইনছন শহর বাঙালিদের পদচারণায় যেন এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল।

বাঙালিদের সঙ্গে কোরিয়ানরাও এসেছিলেন এই উৎসব উপভোগ করতে। দুপুর ১টায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইবিসিকের নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম আল হাসান এবং অনুষ্ঠান পরিচালনা করেন রাসেল সামিউর।

মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় সমাপ্ত ঘোষণা করা হয় পিঠা উৎসব।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা