ঢাকাকে উড়িয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করলো বরিশাল

প্লে-অফ নিশ্চিত হয়েছিল আগেই। এবার ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্রথম কোয়ালিফায়ারেও জায়গা নিশ্চিত করলো ফরচুন বরিশাল। ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য প্লে-অফে দুই সুযোগ পাবে তারা।

বিপিএলে বুধবার (২৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে ৭৩ রানে গুটিয়ে দেয়ার পর ৯ উইকেটের বড় জয় তুলে নেয় বরিশাল। রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৬.৩ ওভারেই জয় নিশ্চিত করে তামিমের দল।

জবাব দিতে নেমে এদিন ৯ বলে ২ ছক্কার মারে ১৫ রান করে তাওহীদ হৃদয় আউট হলেও অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন তামিম ইকবাল ও দাউদ মালান। তামিম ১৪ বলে ৪ চারের মারে ২১ রান করেন। ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ২৭ রান করেন মালান।

এ জয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো বরিশাল। একইসঙ্গে তারা নিশ্চিত করেছে প্রথম কোয়ালিফায়ারও। কারণ রংপুর রাইডার্স ছাড়া পয়েন্ট ব্যবধানে আর কোনো দলের পক্ষে বরিশালকে পেছনে ফেলা সম্ভব নয়। ফলে পরের ম্যাচ হারলেও শীর্ষ দুইয়ে থেকেই গ্রুপপর্ব শেষ করবে তামিমরা।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপর্যয়ে পড়েছিল ঢাকা। বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় ঢাকার জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। চাপহীন ম্যাচে ব্যাট করতে নেমে দুই বাউন্ডারিতে ইনিংস শুরু করেছিলেন লিটন দাস। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে তানভীর ইসলামের জোড়া হানার পর সবকিছু নড়বড়ে হয়ে যায়। মেডেন দিয়ে ওই ওভারে লিটন দাস (১০) ও রিয়াজ হাসানকে (০) ফেরান তানভীর।

দলীয় ২০ রানে বাউন্ডারির কাছে তানজিদ হাসান (৭) ধরা পড়লে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। এরপর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মোহাম্মদ নবি ও তানভীরের ঘূর্ণিতে পরাস্ত হয়ে দলীয় ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারায় ঢাকা।

নবি-তানভীরের স্পিন ঘূর্ণির পর ফাহিম আশরাফের পেস তোপে ১৫.৩ ওভারের মধ্যে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় দল। দলের পক্ষে ১১ বলে সর্বোচ্চ ১৫ রান করে আউট হন অধিনায়ক থিসারা পেরারা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর