মামলায় হেরে গেলেন নয়নতারা, ধানুশের বড় জয়

দক্ষিণ ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার নয়নতারার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বড় জয় পেলেন অভিনেতা ধানুশ। মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি নয়নতারার পক্ষে করা নেটফ্লিক্স ইন্ডিয়ার আবেদন খারিজ করে দিয়েছে।

এই মামলার সূত্রপাত হয় যখন নয়নতারার ‌‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’ নামের ডকুমেন্টারিতে ধানুশ প্রযোজিত ‘নাম রাউডি ধান’ ছবির ৩ সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহৃত হয়। ধানুশ এই বিষয়ে কপিরাইট লঙ্ঘন অভিযোগে মামলা করেন।

গত বছরের নভেম্বরে দায়ের করা মামলায় নয়নতারার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়েছিল।

ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারবার ফিল্মস’ নেটফ্লিক্স ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে তামিলনাড়ুতে মামলা করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল।

ধানুশের আইনজীবী এক বিবৃতিতে জানান, ‘কপিরাইট লঙ্ঘন করে আমার ক্লায়েন্টের ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ
নয়নতারার তথ্যচিত্রে ব্যবহৃত হয়েছে। এই ফুটেজ ২৪ ঘণ্টার মধ্যে সরাতে হবে। অন্যথায় ধানুশ আইনি পদক্ষেপ নেবেন এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করবেন।’

তখন নয়নতারার পক্ষ থেকে ইনস্টাগ্রামে এক খোলা চিঠি প্রকাশ করা হয়। সেখানে তিনি ধানুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ হিসেবে বর্ণনা করেছেন। চিঠিতে তিনি শাহরুখ খান, চিরঞ্জীবী, রাম চরণ এবং অন্যান্য প্রযোজকদের ধন্যবাদ জানান, যারা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং তাকে সহযোগিতা করেছেন।

এই আইনি লড়াইয়ের খবরটি বলিউড ও টলিউডে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। মামলায় ধানুশের পক্ষে জয় নিশ্চিত হওয়ায় তার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর