মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাত

মালদ্বীপে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী মালে থেকে দূরবর্তী কাফু অ্যাটলের গাফারু আইল্যান্ডের রাস্তায় হাঁটার সময় পেছন থেকে একটি ধারালো ছুরি দিয়ে ওই যুবকের পিঠের বাম পাশে আঘাত করা হয়।  তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ। আহত প্রবাসী বাংলাদেশির নাম ও বিস্তারিত পরিচয় এবং কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও জানা যায়নি। 

তবে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জাজিম জাউফর নামের একজন স্থানীয় নাগরিককে গ্রেফতার দেখানো হয়েছে।  

এ বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ সময় সংবাদকে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং মালদ্বীপ পুলিশের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মালদ্বীপে সম্প্রতি ধারালো অস্ত্র দিয়ে অভিবাসীদের ওপর হামলা ও ডাকাতির ঘটনা বেড়ে চলেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর