১ রানের জন্য ৮৬৫০ কিলোমিটার পাড়ি স্মিথের, পূর্ণ করলেন ১০০০০ রান

অস্ট্রেলিয়ার সিডনি থেকে শ্রীলঙ্কার গলের দূরত্ব ৮৬৫০ কিলোমিটার প্রায়। ১ রানের জন্য এই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথকে।

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সিডনি টেস্টের শেষ ইনিংসের ১০০০০ রানের মাইলফলক থেকে মাত্র ৫ রান দূরে থেকে ব্যাট করতে নেমেছিলেন স্মিথ। গ্যালারিতে বসা হাজার হাজার অস্ট্রেলিয়ান দর্শক মুখিয়ে ছিলেন স্মিথের ১০ হাজারি ক্লাবে প্রবেশের আনন্দঘন মুহূর্ত দেখতে।

কিন্তু দর্শকদের অপেক্ষার প্রহর দীর্ঘায়িত করলেন স্মিথ। আউট হয়ে গেলেন মাত্র ১ রান আগে। ব্যক্তিগত ৪ রানের মাথায় স্মিথকে আউট করে দিলেন ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণা। ফলে ১০ হাজারি প্রবেশ করতে পারেননি স্মিথ। ভক্তরাও বঞ্চিত হয় প্রিয় ক্রিকেটারের আনন্দে উচ্ছ্বসিত হওয়া থেকে।

সেই ১ রান পূর্ণ করতে স্মিথের তাকিয়ে থাকতে হয়েছে গলের দিকে। অপেক্ষার প্রহরও শেষ হলো। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে কাঙ্ক্ষিত সেই মাইলফলক ছুঁতে পারলেন ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটার।

অস্ট্রেলিয়ার চতুর্থ ও বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন স্মিথ। গল টেস্টের প্রথম দিনে নিজের ইনিংসের প্রথম বলেই ইলিট ক্লাবে প্রবেশ করেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার।

স্মিথের আগে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ১০ হাজার রান করেছেন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াও ও রিকি পন্টিং। মজার ব্যাপার হলো, ১০ হাজার রান পূর্ণ করার ইনিংস খেলার তিনজনই ছিলেন অধিনায়ক। স্মিথের ক্ষেত্রে ব্যতিক্রম হলো না। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরিতে পড়ায় স্মিথের নেতৃত্বে শ্রীলঙ্কায় আসে অস্ট্রেলিয়া।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?