সিলেটে ট্রেন চলাচল বন্ধ, রিফান্ড-বিআরটিসি বাস নিয়ে অভিযোগ

সিলেটে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে গত সোমবার মধ্যরাত থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।

তাছাড়া টিকিটের টাকা ফেরত পাওয়া এবং বিআরটিসি বাস নিয়েও যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

মঙ্গলবার সরেজমিন সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সিলেট থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যাত্রীরা টিকিট হাতে স্টেশনে এসেছেন কিন্তু ট্রেন না পেয়ে ফিরে যাচ্ছেন। জরুরি প্রয়োজন থাকায় কেউ বা বাধ্য হয়ে বাসে করে যাচ্ছেন গন্তব্যে।

এদিকে আন্দোলনের ফলে যেসব ট্রেনের যাত্রা বাতিল হচ্ছে, সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়ার কথা বলেছে কর্তৃপক্ষ। পাশাপাশি কিছু গন্তব্যের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থাও করা হয়েছে।

তবে এ নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। তারা অভিযোগ করেন, রেল কর্তৃপক্ষ টাকা ফেরতের জন্য অনলাইনে আবেদন করতে বলছে, কিন্তু আবেদনের ওয়েবসাইট ঠিকভাবে কাজ করছে না। অনেক চেষ্টার পর আবেদন করলে দেখা যাচ্ছে ৩ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

তাছাড়া রেল কর্তৃপক্ষ ট্রেনের বদলে বাসের ব্যবস্থা করলেও তাতে আগ্রহ নেই যাত্রীদের। তাদের প্রশ্ন, এতো দূরের গন্তব্যে যদি বাসেই যেতে হয়, তাহলে ট্রেনের টিকিট কেন কাটলাম।

মীরাবাজারের বাসিন্দা মিরাজুল ইসলাম বলেন, পরিবার নিয়ে চট্টগ্রামে যাওয়ার জন্য টিকিট নিয়েছিলাম। এখন তারা বলছে বাসে যেতে। ছোট বাচ্চাদের নিয়ে বাসে যাতায়াত করাটা কষ্টসাধ্য বিধায় ট্রেনের টিকিট কেটেছিলাম। তারা এখন বলছে ৩ দিন পরে টাকা রিফান্ড দিবে। তাছাড়া চট্টগ্রামে আমার হোটেল বুকিং দেওয়া। সব মিলিয়ে চরম বিপাকে পড়েছি।

টিলাগড় থেকে আসা শাহজাহান সিরাজ বলেন, আন্দোলনের নামে এভাবে যাত্রীদের জিম্মি করার কোনো যৌক্তিকতা নেই। এটা  মোটেই ঠিক নয়। আমি অসুস্থ, ঢাকায় ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল; কিন্তু ট্রেন না পেয়ে কিভাবে যাব বুঝতে পারছি না। বাসে যাতায়াত করা আমার জন্য সম্ভব নয়।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?