বরিশালে ভাড়া নিয়ে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, বাস চলাচল বন্ধ

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়া নিয়ে তর্কের পর শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এসময় দুটি বাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবি জানিয়ে বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা রূপতলী বাসস্ট্যান্ডে গিয়ে বাস ভাঙচুর করেন।

স্থানীয়রা জানান, বিকেলে ঝালকাঠি থেকে আসা বিএম কলেজের এক ছাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বাসের স্টাফের কথা-কাটাকাটি হয়। এ খবর জানতে পেরে সন্ধ্যার পর শিক্ষার্থীরা রূপাতলী বাসস্ট্যান্ডে গিয়ে দুটি বাস ভাঙচুর করেন। এসময় বাস শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এসময় তারা বাস স্টাফের বিচারসহ আট দফা দাবি জানান।

রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি জিয়াউদ্দিন সিকদার জানান, বাস মালিক ও শ্রমিকরা নিরাপত্তার দাবিতে বরিশাল বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের হামলা-ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর